1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঝালকাঠিতে গাভি নিয়ে গেল বিএনপির নেতা, ন্যায় বিচার পেতে বাছুর নিয়ে আদালতে নারী

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর গাভি নিজের বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সেই গাভির এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন ভুক্তভোগী সেই নারগিস আক্তার। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। বোতলের দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে কোন রকমের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে ওই নারীর।

‎ভুক্তভোগী নারগিস জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে একটি গাভি কেনেন তিনি। গাভিটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। হঠাৎ গত বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল খান আমার স্বামীর কাছে ২০ হাজার টাকা ঋণ পাবেন বলে জোর করে গাভিটি নিয়ে যান। আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরু কিনেছি দুধ বিক্রি করে চলব বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মোঃ বেলাল খান বলেন- ৯ বছর আগে ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি। আর এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন- এ ঘটনার সময় আদালত পাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর