1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে- তথ্য সচিব

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।‎ সোমবার (২৮শে জুলাই) রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।  জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গত বছর আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে।

কাজের মাধ্যমে সব ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে। মাহবুবা ফারজানা বলেন, দেশ গড়তে আমাদের সামনে বিশাল কর্মযজ্ঞ রয়েছে। আমাদের দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর