1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জামায়াতে ইসলামী কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না- জামায়াত নেতা

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করে না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোন সুযোগ নেই। এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৩০০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। তিনি বলেন- দেশ নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না। সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ. ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, অ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর