গত বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী প্রজন্ম দলকে এগিয়ে নিতে দলটির মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ (শুভ)র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন তারা।