1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‎
‎বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
‎
‎জামায়াত আমির বলেন, “১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।”
‎
‎তিনি আরও বলেন, “জাতির কিছু লোক বলত—ধরে নিলাম আপনারা কোনো অপরাধ করেন নাই, তারপরও আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত জাতি মেনে নেয় নাই। আপনারা তো একটা অ্যাপোলোজি দিলেই পারেন। এই অ্যাপোলোজি আমরা অন্তত তিনবার দিয়েছি—প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজেও দিয়েছি।”
‎
‎ডা. শফিকুর রহমান জানান, সম্প্রতি কারামুক্ত এ টি এম আজহারুল ইসলামকেও তিনি একই বার্তা দিয়েছেন। “তাকে বলেছি, শুধু এখন নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের কারণে কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে বিনা শর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন,” বলেন তিনি।
‎
‎জামায়াত আমির আরও বলেন, “আমরা মানুষ, আমাদের সংগঠন মানুষের সংগঠন। শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুল হতে পারে। সিদ্ধান্তে যদি জাতির ক্ষতি হয়, তাহলে ক্ষমা চাইতে আপত্তি কোথায়?”
‎
‎ক্ষমা প্রার্থনার ভাষা নিয়েও সমালোচনার জবাবে তিনি বলেন, “এখন বলে, এই ভাষায় মাফ চাইলে হবে না, ওই ভাষায় মাফ চাইতে হবে—এ আরেক যন্ত্রণা। বিনা শর্তে মাফ চাইলাম, এরপর আর বাকি কী থাকল, বুঝি না। আজ আবার বলছি, ১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চাই।”
‎
‎মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ (Political Reform) বিভিন্ন বিষয়ে গণভোট আয়োজনের দাবি জানান তিনি।
‎তিনি বলেন, “রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সংবিধানসম্মত অধিকার অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর