“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাঁণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের খেতলালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নিবার্হী অফিসার আসিফ আল জিনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ ইমন মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মীর শয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, আজিজুল হক, এস কে মুকুল হোসেন, হাসান আলী, এম রাসেল আহমেদসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিতবৃন্দ। সভা শেষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম উন্মক্ত স্থানে সাধারণ জনগণের উদ্দেশ্য আগুন নিয়ন্ত্রণের কলা-কৌশল প্রদর্শন করেন।