1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জনগণ মনে করে— বিএনপিই ভালো কিছু একটা করতে পারবে- তারেক রহমান 

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ মনে করে বিএনপিই তাদের জন্য কিছু একটা করতে পারবে। প্রত্যেক মানুষের আস্থা বিএনপির প্রতি আছে। তারা চায়, তারা প্রত্যশা করে বিএনপি এ দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিন্তু এখানে বিরাট একটি কিন্তু রয়েছে। বিএনপির প্রত্যশা ও পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার। এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য ধীরে ধীরে ষড়যন্ত্র চলছে। বিএনপির পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার জন্য একইসঙ্গে দেশে যেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত না হতে পারে সেটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র চলছে।

এসময় তিনি নেতাকর্মীর উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। বিএনপি পরিবারের সদস্যদের দুইটা কাজ করার কথা বলেন। জণগনের আস্থা বিশ্বাস ও ভালোবাসা অর্জনে দিকনির্দেশনা দেন তিনি। নেতা কর্মীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জিয়ার সৈনিক ও খালেদা জিয়ার কর্মীরে এমন কোন কাজ করা যাবে না যাতে জনগণ বিএনপির প্রতি আস্থা হারায়।

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ কনভেনশ হলে বেলুন, ফেস্টুন ও পায়রা উরিয়ে দ্বি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এসময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে- রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জোহা খান, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর