আজ ২ মে চিকিৎসা প্রযুক্তিবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মী মোঃ আবদুল আউয়াল সরকারের জন্মদিন। তিনি ১৯৮৪ সালের এই দিনে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে রেয়াজ উদ্দিন ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পেশাগত জীবনে তিনি কুমিল্লা আইএইচটি অ্যান্ড ম্যাটস-এর একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লেখালেখি ও গণমাধ্যম কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি কুমিল্লা নাভানা হাসপাতাল (প্রাঃ) লিমিটেড এবং কুমিল্লা ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন।
সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অসহায় ও দুস্থ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, ত্রাণ বিতরণ এবং অনলাইনে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেওয়ার মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
জন্মদিন উপলক্ষে আবদুল আউয়াল সরকার বলেন, “জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদসহ সকল মানবিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে আরও ভালো কাজ করে যেতে চাই।”
পরিশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ জানান।