1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় হিফ্জ সম্পন্ন ১০ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান

সোহেল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় আশরাফিয়া তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হেফজখানা’র হিফ্জ সম্পন্নকারী ১০জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদানসহ সংবর্ধনা ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চান্দিনা পৌরসভার ওয়াপদা রোড মহারং এলাকায় অবস্থিত অত্র মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে ওই সংবর্ধনা ও পাগড়ী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন চাঁদপুর হাজিগঞ্জ ইত্তেহাদুল হুফ্ফাজ এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে আশরাফিয়া তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ক্বারী মো: আবু ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, প্রধান মেহমান ছিলেন হাফেজ ক্বারী বেলাল হোসেন, বিশেষ মেহমান ছিলেন মাওলানা ক্বারী মোঃ মনির হোসেন।

এ বছর হিফজ সম্পন্নকারীরা হলেন হাফেজ মো. ওছামা, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ ছিয়াম হোসেন, হাফেজ মোঃ সাব্বির হোসেন, হাফেজ সিফাতুল ইসলাম, হাফেজ মোঃ সাকিবুল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল্লাহ সাইফ, হাফেজ মোঃ আশরাফ আলী, হাফেজ মোঃ সাকিবুল ইসলাম ও হাফেজ মারুফ হোসেন। আশরাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ক্বারী মো. আবু ইউসুফ জানান ২০২৫ সালে আমাদের এই মাদ্রাসার ১০ জন ছাত্র পবিত্র কোরআন সম্পন্ন করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কুমিল্লা আদর্শ সদর বাজগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমামে খতিব মাওলানা মোঃ আমির হোসেন নিজামী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর