1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ড্রেজার মেশিন জব্দ

সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলনের দায়ে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও ২০ হাজার ফিট পাইপ নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও বালু-মাটি উত্তোলনে জড়িত কিছু কুচক্রি ব্যক্তি উপজেলার গল্লাই ইউনিয়নের ঘোরগার বিলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন ও পরিবহন করে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এমন একাধিক সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে এ সময় ৭টি ড্রেজার মেশিন জব্দ করে অন্তত ২০ হাজার ফিট পাইপ নষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সদস্যরা।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন- ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এসব ড্রেজার ও পাইপ নষ্ট ও ৭টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জনস্বার্থেএ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর