চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ‘গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টন ও হাঁরঘে পদ্মা বাঁচাও’ দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেঃ হারুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।