1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের–এর সঙ্গে তাঁর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)–এর প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদে–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত খাতে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় মন্ত্রী দেশের অবকাঠামো উন্নয়ন, সরকারি ভবন নির্মাণ এবং আধুনিক নগরায়নে জাইকার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন,
“বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাইকা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।”

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, টেকসই নগরায়ন এবং আধুনিক সরকারি স্থাপনা নির্মাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর