1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাউদকান্দি ও তিতাসে কবর জিয়ারত ও অনুদান প্রদান

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং নগদ অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। তিনি তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শহীদ সুলতান, দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের শহীদ রিফাত, ঢাকারগাঁও গ্রামের মাহিন মুন্সি এবং তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবুর কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বিএনপি সব সময় শহীদ পরিবারের পাশে আছে এবং থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর