1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও জাতীয় নির্বাচনের দাবিতে জেলা বিএনপির সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের হাউজিং এস্টেট নিশান মোড় মসজিদ ময়দানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় এ সামবেশ পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিএনপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য মেহেদী আহমেদ রুমি, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক এমপি ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ আরো অনেকে। সমাবেশকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করে ছাএদল, প্রজন্মদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন,বিএনপি মেহনতি মানুষের দল গনতান্ত্রিক দল। জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বিএননপির ৩১ দফা জনগণের ম‍্যান্ডেট প্রাপ্ত একমাত্র সংস্কার প্রস্তাব। তাই সকল সংস্কার ৩১ দফার ভিত্তিতেই হতে হবে।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রব্যমূল্যের লাগাম আনতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত নির্বাচনের বিকল্প নাই। ছাএদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা নির্বাচনে আসলে আমাদের কোন আপত্তি নেই, কিন্তু দেরি করা যাবে না। গণতান্ত্রিক দেশ এখানে স্বাধীন মতামত প্রকাশের অধিকার সবার আছে। এসময় তিনি নির্দিষ্ট সময়ে নির্বাচনের জোর দাবি জানান। কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ (শুভ) বলেন, দ্রব্য মূল্যের লাগামহীন দামে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে।তাই উচিত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের কুষ্টিয়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা বলেন, বিএনপি জনগণের দল জনগণের ভোটে বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর