1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা-১ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্তের শঙ্কা

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান (দাঁড়িপাল্লা)-কে ৪৯,৮২৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ড. খন্দকার মোশাররফ হোসেন: ১,৪০,৩০৫ ভোট
মো. মনিরুজ্জামান বাহলুল: ৯০,৪৭৯ ভোট

এছাড়া অন্য প্রার্থীরা হলেন:
বশির আহমেদ (হাতপাখা) – ৬,৩৭১
সৈয়দ মো. ইফতেখার আহসান (লাঙ্গল) – ১,০৫৯
মো. সফিউল বাসার (ঈগল) – ৪৭৫
মোহাম্মদ আবুল কালাম (হাতি) – ৩৮৬
ওমর ফারুক (ঘোড়া) – ২২৩
আবু জায়েদ আল মাহমুদ (কলস) – ২২১
বড়ুয়া মনোজিত ধীমন (মোটরগাড়ি) – ১৪৪
মোট ভোটকেন্দ্র: ১৪৫ (দাউদকান্দি ১০৭, মেঘনা ৩৮)

মোট বৈধ ভোট: ২,৩৯,২৭৪
বাতিল ভোট: ৫,০৬০
গড় ভোটদানের হার: প্রায় ৫৬.৮৭%
ফলাফলে দেখা গেছে, দুই উপজেলাতেই ড. খন্দকার মোশাররফ হোসেন এগিয়ে ছিলেন। মেঘনা উপজেলায় সব কেন্দ্রেই তিনি বিজয়ী হন (৩৮,৯১১ ভোট), আর দাউদকান্দিতে পেয়েছেন ১,০১,৩৯৪ ভোট।

নির্বাচন বিধি অনুযায়ী, মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় বশির আহমেদ, সৈয়দ মো. ইফতেখার আহসান, মো. সফিউল বাসার, মোহাম্মদ আবুল কালাম, ওমর ফারুক, আবু জায়েদ আল মাহমুদ এবং বড়ুয়া মনোজিত ধীমন-এর মনোনয়ন জামানত বাজেয়াপ্তের শঙ্কা রয়েছে।

ফলাফল নিশ্চিত করেছেন দাউদকান্দি ও মেঘনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর