1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা সদরের উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

‎কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৫টায় কুমিল্লার পাসপোর্ট অফিস সংলগ্ন একটি মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট এর সঞ্চালনায় ও জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে প্রধান অতিথিকে স্বাগত জানাতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে সভাস্থলে মনিরুল হক সাক্কু উপস্থিত হলে তাকে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মনিরুল হক সাক্কু ফিতা কেটে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন-বিএনপি’র অফিস উদ্বোধন করেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি  আব্দুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  নূরে আলম, জেলা বিএনপি নেতা আবুল হোসেন, বিএনপি নেতা মাজিদুর রহমান বাবুল, জেলা যুবদলের সাবেক যুগ সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ইকরাম হোসেন ইকু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর