1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা মেম্বারস অব ওটি এসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা মেম্বারস অব ওটি এসোসিয়েশন-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লার কান্দিরপাড়স্থ গ্র্যান্ড দেশ প্রিয় রেস্টুরেন্ট-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. ফজলুল কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শরীফুল ইসলাম ও মো. মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম খুরশীদ আলম, সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সারোয়ার রেজা, ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আতোয়ার রহমান, ডা. সফিউল আযম চৌধুরী মিঠু, ডা. আমিনুল ইসলাম, ডা. মোহাম্মদ আলী, ডা. এস. এম. তৌহিদুর রহমান সুমন, ডা. নাফিজ ইমতিয়াজ আহাম্মেদ শিপলু, ডা. আব্দুল মোমিন, ডা. আরিফুর রহমান, ডা. নাজমুল হাসান, ডা. আলতাফ হোসেন চৌধুরী শাহীন, ডা. আবুল হাসান সৈকত, ডা. ইকবাল শাহরিয়ার হিমেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র সমর, দপ্তর সম্পাদক মো. মফিজুল ইসলাম হৃদয় এবং উপদেষ্টা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. রেজাউল করিমসহ প্রমুখ।

প্রধান অতিথি এ. বি. এম খুরশীদ আলম সংগঠনের সার্বিক সফলতা কামনা করে ভবিষ্যতে সকল ওটি স্টাফদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম ওটি এসোসিয়েশন সংগঠিতভাবে যাত্রা শুরু করেছে, যা স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক উদ্যোগ। তিনি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে গিয়ে সারা বাংলাদেশে বিস্তৃত করার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

সভাপতি ফজলুল কাদের বলেন, কুমিল্লা মেম্বারস অব ওটি এসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের আগামী পথচলার শক্তি হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর