1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/ টাইমস নিউজ

সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ এই স্লোগান নিয়ে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের আলোচনা সভা হয়েছে। পরে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল হয়। বুধবার (১৯ মার্চ) মিয়ামি লেইজারস্পটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মুফতী শিহাবুদ্দিন। সভায় কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ্ খান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা নূরুল আমিন ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, চান্দিনা প্রেসক্লাব সদস্য ও লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল খায়ের, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা ইলিয়াছ বিন হাসিম। খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিজরা বাজার শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াসীন জাফরী, মাওলানা আব্দুল ওয়াহাব শিবলী, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক কামাল হোসাইন, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মু. ইকরামুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর