কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এ শিক্ষক পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা আইএইচটি ও ম্যাটস ক্যাম্পাসে (রামমালা রোড, ঠাকুরপাড়া) প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডা. এ কে এম আব্দুস সেলিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, ডা. মোঃ জাহাঙ্গীর আলম, ডা. মোঃ জহিরুল হক, ডা. সৈয়দ আশরাফ হোসেন, ডা. ফারিসা মজুমদার, ডা. আব্দুল্লাহ বিন সালাহউদ্দিন, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, অধ্যাপক আলী আহসান টিটু, প্রভাষক পীযুষ কান্তি সরকার, প্রভাষক মোঃ খোরশেদ আলম, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা কে এম এ মোহাইমিন রাফি এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষকরা তাদের বক্তব্যে কুমিল্লা আইএইচটি ও ম্যাটসকে দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।