1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় এখনো বহাল তবিয়তে আওয়ামী সরকারের ৩৩ ইউপি চেয়ারম্যান

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পরও কুমিল্লার বিভিন্ন উপজেলার অন্তত ৩৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। ৫ আগষ্টের পর সরকার পরিবর্তনের পরও তাদের পদে বহাল থাকা নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপির একটি প্রভাবশালী অংশ, ছাত্র সমন্বয়কদের কিছু সুবিধাবাদী নেতা ও স্থানীয় কিছু প্রশাসন তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। অভিযোগ রয়েছে—এই সুবিধা বিনিময়ে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোয় তাদের নিরাপদে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।
‎
‎এ সুযোগে আওয়ামী সমর্থিত এসব চেয়ারম্যানরা গোপনে তাদের রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন বলেও জানা গেছে।
‎
‎বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লালমাই, নাঙ্গলকোট, বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যানরা এর মধ্যে রয়েছেন।
‎
‎সরেজমিন ও বিভিন্ন সূত্রে জানা যায়—
‎লালমাই উপজেলার ৮ চেয়ারম্যানের মধ্যে রয়েছেন বাগমারা উত্তর ইউপির আবুল কাসেম, দক্ষিণের লোকমান, বেলঘর উত্তরের আব্দুল মালেক, দক্ষিণের গাজী, ভোলাইন উত্তরের এমরান কবির, দক্ষিণের মুজিবুর রহমান, পেরুল উত্তরের আনোয়ার হোসেন দুলাল ও পেরুল দক্ষিণের খন্দকার সাইফুদ্দিন।
‎
‎নাঙ্গলকোটের ৪ চেয়ারম্যান হচ্ছেন সাতবাড়িয়ার শেখ কবির টুটুল, বক্সগঞ্জের আব্দুর রশিদ, রায়কোট উত্তরের মাস্টার রফিকুল ইসলাম ও বাঙ্গড্ডার সাইফুল ইসলাম।
‎
‎বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ১৩ ইউনিয়নের চেয়ারম্যানও দায়িত্বে রয়েছেন। এর মধ্যে মোকাম ইউনিয়নের সাহেব আলী, ময়নামতির লালন হায়দার, রাজাপুরের আবুল কাসেম, পীরযাত্রাপুরের হাজী আবু তাহের, বাকশীমুলের আব্দুল করিম, ষোলনলের হাজী বিল্লালসহ ব্রাহ্মণপাড়ার জহিরুল হক, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ও আতিকুর রহমানদের নাম পাওয়া গেছে।
‎
‎বরুড়া উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান এখনো দায়িত্বে রয়েছেন। তারা হলেন—গালিমপুরের বাচ্চু মিয়া, ভবানীপুরের খলিল, আদ্রার লিমন, ভাউকসারের মাসুদ, চিতড্ডার জাকারিয়া, পয়েলগাছার মইন উদ্দিন ও খোশবাস দক্ষিণের আব্দুর রব।
‎
‎এ ছাড়া সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সোহাগও বহাল আছেন।
‎
‎২০২৪ সালের ৫ আগস্টে সরকার পতনের পর লাকসাম, মনোহরগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সদর উপজেলার অধিকাংশ চেয়ারম্যান জনরোষের ভয়ে পালিয়ে যান। তবে দায়িত্বে থাকা চেয়ারম্যানরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং গোপনে রাজনৈতিক যোগাযোগ বজায় রাখছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর