1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লাসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৮ জেলা প্রশাসক প্রত্যাহার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি ও নারায়ণগঞ্জ—এই নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
‎
‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী—
‎
‎১। মো. জাহিদুল ইসলাম মিয়া, বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।
‎২️। এন এম নজরুল ইসলাম, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (উপসচিব),কে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎৩️। সৈয়দ ফয়জুল আহসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব),কে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক করা হয়েছে।
‎৪️। মো. শাহিন ইমরান, প্রধান তথ্য কর্মকর্তা কার্যালয়ের পরিচালক (উপসচিব),কে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
‎৫️। মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব),কে নেত্রকোনার জেলা প্রশাসক করা হয়েছে।
‎৬️। শারিয়ার পারভেজ, অর্থ বিভাগের উপসচিব,কে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
‎৭️। মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপসচিবের কার্যালয়ের পরিচালক (উপসচিব),কে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎৮️। আরাফাত সাদিক, শোলাকিয়ার মহল্লা এলাকার উপসচিব,কে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
‎৯️। রেজা খালেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক (উপসচিব),কে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎একই সঙ্গে আরেকটি প্রজ্ঞাপনে কুমিল্লা, চট্টগ্রাম চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নেত্রকোনার বিদায়ী জেলা প্রশাসকদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উপসচিব (উর্ধ্বতন নিয়োগ)-২ শাখা থেকে পৃথক এই প্রজ্ঞাপন দুটি জারি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর