1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার হরিপুরে পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

রবিউল আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২০ বার পঠিত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামে দুইটি পুকুরে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার রাস্তা-ঘাট এবং চরম দুর্ভোগে পড়ছেন একাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর অতিবৃষ্টিতে পুকুরের পানি উপচে আশপাশের বসতবাড়ি ও রাস্তায় ছড়িয়ে পড়ে। ফলে রাস্তাঘাট কাদায় পরিণত হয় এবং অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দিনযাপন করেন। এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, প্রতিবার বৃষ্টি হলে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। স্কুল পড়ুয়া বাচ্চারা হাঁটতে পারে না, আমরা নিজেরাও বাইরে যেতে পারি না। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন বা পাইপলাইন নির্মাণের দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর