1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বিএসটিআইয়ের অভিযানে পেট্রোল পাম্প সিলগালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে জ্বালানি তেল পরিমাপে ক্রেতাদের কম দিয়ে প্রতারণার দায়ে একটি পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১২ মে) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিএসটিআই কর্তৃক পরিচালিত সার্ভিল্যান্স (তদারকি) অভিযানে জ্বালানি পরিমাপে অনিয়ম ধরা পড়ে। বিএসটিআই সূত্রে জানা যায়- বুড়িচং দক্ষিন বাজার এলাকার মেসার্স আনোয়ার অ্যান্ড সন্স ফিলিং স্টেশন এর একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অপরদিকে একই উপজেলার মেসার্স জিসান ফিলিং স্টেশন, মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন এবং আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশন এই তিনটি পাম্পে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), মোঃ আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি), মো. হাফিজুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান বিএসটিআই কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর