1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- দাউদকান্দি পৌরসভা কলেজ পড়ুয়া আরিফ উদ্দিন (১৮) এবং প্রবাসী সৈকত সরকার (১৮)। তাদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও সৈকত ২ জন বন্ধু মটরবাইক নিয়ে বিকেলে ঘুরতে যাচ্ছিল। এদের মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অন্যদিকে সৈকত সরকার ইতালি প্রবাসী। বুধবার বিকেলে তারা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লংলরী তাদেরকে চাপা দেয়। এতে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। তারা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তরের জন্যে প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর