1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে সার ও বীজ পেলো ৪০০ কৃষক

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

খরিপ-১ মৌসুমে উফশী আউশ, ফসল উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৫টি ইউনিয়নে ৪০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি কার্যালয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কিষান-কিষানিদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ জন প্রতি ৫ কেজি, সার ডিএপি ও এমওপি ১০ কেজি করে দেয়া হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ মাহমুদ, মোহাম্মদ খোরশেদ আলম উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মো. মনিরুজ্জামান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এসএম জাহাঙ্গীর আলম সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ বছর আউস ধানের বীজ ও সার কৃষকদের দেয়া হয়েছে। আমরা আশাবাদী কৃষকরা এতে উজ্জীবিত হয়েছে এবং ধান উৎপাদনে আরো বেশি ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর