1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র উদ্ধারসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে জামায়াতে’র বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল মানছুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কাযকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর