কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দশ বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে বলৎকারে চেষ্টায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ বঙ্গমার্কেটের জহিরের মালিকাধীন দোকানের ভাড়াটিয়া গোডাউনের ভিতর নিয়ে টাকার প্রলোভন দেখিয়ে দশ বছরের এক শিশুকে বলৎকারের চেষ্টা করে। এ ঘটনায় মোঃ সুমন মিয়া (২৭) কে আটক করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত দাউদকান্দি উপজেলার রামনগর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, শিশু আরিফকে বলৎকারের চেষ্টাকালে স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বলৎকারকারী সুমন মিয়াকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশু বলৎকারের চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।