সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারের কেপসিকাম হোটেল এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খাঁন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি আনিছুর রহমান আকন্দ।
এসময় আরো বক্তব্য রাখেন- সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মেজবাহুল হক রানা, দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম, বুড়িচং উপজেলার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, লালমাই উপজেলা সভাপতি রিয়াজ মোর্শেদ, মুরাদনগর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলার সভাপতি কাজী খোরশেদ, ব্রাক্ষনপাড়া উপজেলা সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, লাঙ্গলকোট উপজেলা সভাপতি মজিবুর রহমান, মহানগর কমিটির অর্থ সম্পাদক সামছুন্নাহার ঝুমুর, যুগ্ম সম্পাদক আজাদ সরকার লিটন, এটিএম মোস্তফা কামাল, বিজিডিসি ডিজিএম বেলায়েত হোসেন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক এইচ এম মনির হোসেন, জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ আবদুল আউয়াল সরকারসহ জেলা উপজেলার সুজনের সদস্যরা।
বক্তারা বলেন, সুজন- দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া-সহ রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সুজন-এর মূল লক্ষ্য। আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সমাজের সকল স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিকদের সচেতন, সক্রিয়, সোচ্চার ও সংগঠিত করা।
‘সুজন’ রাজনৈতিক নজরদারি মূলক সংগঠন। মার্কা নয়, সৎ মানুষকে জনগন ভোট দেবে এটাই প্রত্যাশা। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সুজন কাজ করে যাচ্ছে।