1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ মে (শনিবার) বেলা ১১টায় নগরীর বাগিচাগাঁও রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়। এসময় সংগঠনটি ৬ সাংবাদিককে সম্মাননা প্রদান করেন। দিবসটিতে এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল- গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরী। এর মূল বিশ্লেষন হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া। এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই ‘উইন্ডহক ডিকলারেশন’ ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

‎সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এ বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬ জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল কুমিল্লার জমিন এর সম্পাদক ও  টক শো উপস্থাপক শাহাজাদা এমরান ও সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন সম্মাননা।

দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি, পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর