1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় শুরু হলো তিনদিন ব্যাপী ভূমি মেলা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তিনি একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় যোগ দেন। সভায় কুমিল্লা আদর্শ সদরের কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা আক্তারের সঞ্চালনায় ‎প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম, সিনিয়র সহকারী কমিশনার (এলএও) শাহাদাত হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিনাশি মোহসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া। আলোচনা সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর