1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বিএনপির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত/ টাইমস নিউজ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের কুমিল্লা বিভাগীয় মতবিনিময় সভা কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু। বিএনপি’র হাই কম্যান্ডের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রতি জুলুম করা যাবে না। পেপার, পত্রিকায় কোন অভিযোগ উঠে আসলে তার সত্যতা বিচার করে শাস্তি দিতে হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এমন কিছু করা যাবে না যাতে দলের উপর সাধারণ মানুষের নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণ মানুষের পাশে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য তিনি উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক এড. আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, চাঁদপুর জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর