1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কাবিখা-কাবিটা প্রকল্পে বদলে যাচ্ছে নওগাঁর মান্দার গ্রামীণ উন্নয়নের চিত্র

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গ্রামীণ জনপদের উন্নয়ন এবং হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, কালভার্ট নির্মাণ, সেচ নালা খনন এবং বাঁধ নির্মাণের মতো নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলিত গ্রামীণ সড়ক চিহ্নিত করে সংস্কার ও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তেমনি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

২৫-২৬ অর্থবছরে কাবিখা-কাবিটা প্রকল্পের আওতায় মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কিছু প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে আরও ব্যাপক সুফল পাবে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, পরানপুর ভারশোঁ, ভালাইন, গণেশপুরসহ বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। চকরামাকান্ত গ্রামের পাকা রাস্তা থেকে আব্বাসের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় ছিল। কাবিখা প্রকল্পের আওতায় মাটি কেটে রাস্তা সংস্কার করায় এখন চলাচলে ব্যাপক স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দা আল মামুন, আলমগীর ও জহিরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের ফলে যানবাহন চলাচলসহ দৈনন্দিন কাজে অনেক সুবিধা হচ্ছে।

একই ইউনিয়নের বনগ্রাম দুলালের বাড়ি থেকে আতাউরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য শ্রী বিষ্ণু জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে। ইউপি সদস্য তানজিলা বলেন, শ্রমিক সংকটের কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে আবার কাজ শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই নিয়ম মেনে কাজ শেষ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মান্দা উপজেলায় ইতোমধ্যে ৬০টি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে, যার সুফল ভোগ করছে সাধারণ জনগণ। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পে তথ্যসম্বলিত সাইনবোর্ড ও নামফলক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে স্থানীয় জনগণ সহজেই প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে পারেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে রাস্তাঘাট, ইটসলিং, এইচবিবি করণ, কালভার্ট ও সিসি ঢালাইসহ নানা উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। শতভাগ কাজ অফিস পর্যায়ে যাচাই-বাছাই ও প্রত্যয়নপত্রের মাধ্যমে বিল প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের তদারকির ফলে কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর