1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এবার টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় ‘মিস ফায়ারে’ মাসুম মিয়া (১৯) নামের এক কনস্টেবল গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি রয়েছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, পুলিশে যোগ দেওয়ার পর মাসুম চার মাসের প্রশিক্ষণে ছিলেন। তার প্রশিক্ষণ আগামী ৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে সোমবার সকালে অস্ত্র চালানোর সময় অন্য এক প্রশিক্ষণার্থীর রাইফেলের গুলি ‘মিস ফায়ার’ হয়ে মাসুমের পিঠে আঘাত হানে। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

প্রাথমিকভাবে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার গুরুতরতা বিবেচনা করে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাসুমের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।

পুলিশ সূত্র জানায়, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে প্রশিক্ষণার্থী কনস্টেবলদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলছিল। এসময় এই দুর্ঘটনা ঘটে। মাসুম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি ২০২৫ সালে পুলিশে যোগ দেন এবং অক্টোবর মাসে মহেড়া ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য আসেন।

এ ঘটনায় ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মোবাইলে কল রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর