1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দার ইউএনও

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত কয়াপাড়া কামারকুড়ি নূরানী হাফেজিয়া ও ওসমান গণি শিশু সদন মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ইউএনও আখতার জাহান সাথী মাদ্রাসার শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বসে ইফতার করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা আল হেলাল জামালী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম আল হেলাল জামালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর