1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আমরা প্রথমে সংস্কার চাই, তারপর নির্বাচন- কুমিল্লায় জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এম.পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিলো। দুইবার নির্বাচন হয়েছিলো। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে। তারা মানুষের জান, মাল সম্পদ লুটপাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আর মানুষের আইন চালু করার জন্য দল তৈরী করবেন না। মানুষ জেগেছে। তাদের ভাষা উই ওয়ান্ট জাস্টিস। মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচন চাই। কিছু মানুষ তাড়াহুড়া শুরু করছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চাই, তারপর নির্বাচন। আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে। সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, তিতাস উপজেলা আমীর ইঞ্জি: শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর