1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

হাম-রুবেলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ডা. আলম ইফতেখার বেলায়েত, ডা. মো. তারিকুল ইসলাম, ডা. মো. তোফাজ্জল হোসেন, ডা. মো. শাহরিয়ার কবিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হামে আক্রান্ত রোগীদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে অসুস্থ শিশুদের তাৎক্ষণিকভাবে টিকা দেওয়া হবে না, সুস্থ হলে তাদের টিকা নিশ্চিত করা হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি সফল করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর