1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পান্তা-ইলিশ, গম্ভীরা এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সকালে আনন্দমুখর পরিবেশে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা লাল, হলুদ, খয়েরি, কমলা ও সবুজ রঙের পোশাকে সেজে উৎসবে প্রাণের সঞ্চার করেন। নারীদের মাথায় ফুলের মালা, রঙিন শাড়ি ও চুড়ি এবং শিশুদের উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে কনে-বর সেজে গরুর গাড়িতে চড়ে অংশ নেন অনেকে, যা সবার দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানটি সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত। নতুন বছরের আনন্দ সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

এসময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে সবাইকে আরও মানবিক ও ইতিবাচক হতে হবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে।

শোভাযাত্রা শেষে বাতাসা, গুড়ের মুড়কি, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলুভর্তা ও মাছ ভাজিসহ পান্তা ভোজনের আয়োজন করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গম্ভীরা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর