1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময়

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম-এর সঙ্গে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার, পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বন কর্মকর্তা মো. আব্দুল খালেক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জগলুল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে পরিচয় পর্ব শেষে বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের সুবিধা-অসুবিধা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, আত্রাই উপজেলা নদী ও বিলবেষ্টিত হওয়ায় এখানকার মাটি অত্যন্ত উর্বর। পর্যাপ্ত সেচব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংকটের কারণে কৃষি উৎপাদনে বিঘ্ন ঘটে। এ বিষয়ে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান বলেন, ঐতিহ্যবাহী আত্রাই উপজেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ রয়েছে। তবে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন-এ ঢাকাগামী ৯টি ট্রেন চলাচল করলেও মাত্র দুটি ট্রেন যাত্রাবিরতি দেয়। তিন থানার মধ্যবর্তী এই স্টেশনটি থেকে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ঢাকা যাতায়াত করেন।

জনস্বার্থে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি বৃদ্ধি ও স্টেশন সংস্কারের দাবি জানান তিনি।
এছাড়া অন্যান্য দপ্তর প্রধানরাও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম দপ্তর প্রধানদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি একটি আধুনিক ও উন্নত আত্রাই উপজেলা গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর