নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন সংসদ সদস্য রেজাউল ইসলাম।
কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা পার্টনার প্রকল্পের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান।