1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলসের মতবিনিময়

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলস আলেম ও হাজীদের সঙ্গে মতবিনিময় করেছে। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাহতামিম, মাদ্রাসার শিক্ষক ও হাজীগণ অংশ নেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অব) আলহাজ্ব এএফএম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামীয়া দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো.আব্দুল হালিম, পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মো.আব্দুল আলীম। হজের বিভিন্ন বিষয়ে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথা নিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর