1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ব্র্যাকের উদ্যোগে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ

এমরান মাহমুদ প্রত্যয়
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক মাইক্রো ফাইনান্স দাবি এর স্মার্ট স্টুডেন্স ফাইনান্স কর্তৃক ইংরেজি বিষয়ে ফ্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ২৮ জুন সকালে আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে কমুনিকেটিভ ইংলিশ স্পোকিং কোর্সের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। এসময় আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রশিক্ষক হাবিবুর রহমান, সিডিও কাজলি রানী উপস্থিত ছিলেন। ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান জানান, শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলায় দক্ষ করে গড়ে তোলা, সঞ্চয়ী মনোভাব তৈরী করা এবং শিক্ষা লোন গ্রহণে সহায়তা করার লক্ষে সারাদেশে এক লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহিত উদ্যোগের অংশ হিসাবে ২৮ জুন উপজেলার আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রশিক্ষন শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১০ টি বিদ্যালয়ে এ প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষনে ৩ থেকে ২৩ বছর বয়সের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে পারবেন। প্রতি শনিবার করে ১৬ টি ক্লাশের মাধ্যমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর