1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে পাইকড়া বাজেধনেশ্বর রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া থেকে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন থেকে। মাত্র আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
‎
‎জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা পাইকড়া হতে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে পাকা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে বড়াইকুড়ি, কচুয়া, বাগমারা, উলাবাড়িয়া, কুশাতলা, শলিয়াসহ প্রায় ১২টি গ্রামের লোকজন চলাচল করে থাকেন। রাস্তাটি কাচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ হয়ে যায়। হাটু কাদা অতিক্রম করে চলাচল করতে হয় এলাকার নারী পুরুষদের।
‎
‎এ রাস্তা দিয়ে পাইকড়া উচ্চ বিদ্যালয়, পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলবাড়ি এবতেদায়ী মাদ্রাসা, বাজেধনেশ্বর মাদ্রাসা, বাজেধনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শলিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হওয়ায় এসব শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না বলে অভিভাবকরা জানিয়েছেন।
‎
‎সাম্প্রতিক সময়ে এলাকার অনেক রাস্তাঘাটের উন্নয়ন হলেও যুগ যুগ ধরে এ রাস্তার সংস্কার কাজ না হওয়ায় এলাকার জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। বাজেধনেশ্বর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, এ রাস্তাটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারের আমলে বার বার আবেদন করেও এ রাস্তার প্রতি কেউ ভ্রুক্ষেপ করেন নি।
‎
‎সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, এ রাস্তার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেবেন বলে জানিয়ছেন।
‎
‎অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেল নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, রাস্তাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ২০২৫-২৬ অর্থ বছরের মধ্যেই রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর