1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে ইউপি চেয়ারম্যানের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপত্তায় সম্পন্ন হবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব শুধু উপাসনারই সময় নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করারও সময়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির মূল ভিত্তি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, মানবাধিকার কর্মী স্বপন কুমার ও এ্যাড: সনৎ কুমার প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন।পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম ও  ৫১টি পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর