1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে উপজেলা মাঠ ও মসজিদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর