1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে টানা বর্ষণের ফলে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

আত্রাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর- সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে। রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছেন না। ফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এ ছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। বাহাদুরপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ও ফারুক হোসেন বলেন, আমাদের এই চার গ্রামের শতাধিক শিক্ষার্থী পতিসর ও সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। গত কয়েক দিন যাবত পতিসর-সমসপাড়া পাকা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না।

এ রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে রাস্তাটি সংস্কার না করায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। পানিবন্দি হয়ে আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি।

‎মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর