1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে জুলাই শহিদদের কবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে জুলাই গনঅভ্যুত্থানে শহিদ শাকিল আনোয়ার ও শহিদ শেখ ফাহমিন জাফরের কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাকিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের কবরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান। এসময় রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ (তদন্ত) কাওসার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাকিলের পিতা আবেদ আলী, শহিদ শেখ ফাহমিন জাফরের মাতা কাজী লুলুল মাখমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর