1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‎আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে শোভাযাত্রা

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করতে র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। গত বুধবার বিকেল সাড়ে ৫টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে  ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী,নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. খবিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তা বহন করছে। জাতীয় মহাসমাবেশে গণসম্পৃক্ততা দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “জামায়াতের লক্ষ্য একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।” সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ, ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ। র‌্যালি ও সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা ঢাকার জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর