1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ৩ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির আয়োজন করা হয়। উপজেলার ৩টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত হন। এর মধ্যে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টে জাহাঙ্গীর আলম, আহসান উল্লাহ হাইস্কুল পয়েন্টে মোফাখখারুল এবং সাহেবগঞ্জ বাজার পয়েন্টে মাহবুব করিম নিয়োগ পান।

‎উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) এর ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। তিনি বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর