1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।

‎তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যের সমন্বয় থাকলে সমাজে শান্তি বজায় রাখা সম্ভব। কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকায় চলমান সমস্যা, সামাজিক অপরাধ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.পি এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন মীর,প্রাণী সম্পদ কর্মকর্তা আবুু আনাছ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর