1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের ডিলার নিয়োগ

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। এতে উপজেলার ৮ ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন।

পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্ট মো.বাহাদুর। ভুঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট পয়েন্টে মো.রনি মৃধা ও কাশিয়াবাড়ী সুইচগেট পয়েন্টে মো.শাহাজাহান আলী খান। বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে মো.রবিউল ইসলাম। মনিয়ারী ইউনিয়নের নওদলী বাজার পয়েন্টে মো.শফিকুল সরকার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান। আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে মো.তারিকুল ইসলাম, ও সিংসাড়া বাজার পয়েন্টে মো.ফারুক প্রামাণিক। কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে মো. সালমান ও সামছুর রহমান,হাটকালুপাড়া বান্দাইখাড়া বাজার রাশাদুজ্জামান ও মো.সুমন হোসেন। সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেলওয়ে স্টেশন পয়েন্টে মো.আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) এর ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। ডিলার নিয়োগ সম্পর্কে তিনি বলেন, ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই। যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি, তাই কেউ যেন বলতে না পারে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো.শোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর